পবিত্র হজ্ব

স্বাগতম

কে আর এস ট্রাভেলস ইন্টারন্যাশনাল

কে আর এস ট্রাভেলস ইন্টারন্যাশনাল পরিচালিত ”কে আর এস হজ্ব কাফেলা” চট্টগ্রামে একটি নির্ভরযোগ্য বিশ্বস্ত হজ্ব এবং ওমরাহ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান । সাশ্রয়ী প্যাকেজ ও আন্তরিক আতিথেয়তা আমাদের প্রধান লক্ষ্য । দীর্ঘ সময় ধরে কে আর এস হজ্ব কাফেলা সুনামের সহিত পবিত্র হজ্ব এবং ওমরা্হ্ পালনে আগ্রহীদের সেবা প্রদান করে আসছেন । আমাদের লক্ষ্য হচ্ছে সার্বিক বিষয়ে প্রশিক্ষণ ও সঠিক দিক নির্দেশনা এবং নিবীড় তত্ত্বাবধানের মাধ্যমে সহীহ্ হজ্ব ও ওমরাহ্ পালন নিশ্চিত করা । এর মাধ্যমে আমরা মহান রাব্বুল আলামীনের রহমত ও সন্তুষ্টি অর্জন করাই মূল লক্ষ্য ।

“তোমরা যারা হজ্ব ও উমরাহ্র নিয়ত করেছ, তা একমাত্র মহান আল্লাহ্ তা’য়ালার সন্তুষ্টির জন্য পরিপূর্ণভাবে আদায় কর”
 সুরা বাকারা, আয়াত – ১৯৬
“একটি মকবুল হজ্বের প্রতিদান জান্নাত ব্যতীত আর কিছুই হতে পারে না”
সহীহ বুখারী ও মুসলিম

হজ্ব প্যাকেজ ২০২৮ 

সরকারী সিদ্ধান্ত অনুযায়ী হজ্ব প্যাকেজের মূল্য যেকোন সময় পরিবর্তনযোগ্য।

ইকোনমি প্যাকেজ

(কুরবানী ও খাবার সহ ফুল হজ্ব প্যাকেজ)

ষ্ট্যান্ডার্ড প্যাকেজ

(কুরবানী ও খাবার সহ ফুল হজ্ব প্যাকেজ)

কে আর এস হজ্ব কাফেলা কেন?

🕋২০২৮ হজ্বে আমাদের রয়েছে ২টি স্থায়ী আবাসন প্যাকেজ👇

১) ইকোনমি প্যাকেজ, ২) স্ট্যান্ডার্ড প্যাকেজ,

🕋ইকোনমি হজ্ব প্যাকেজের বিস্তারিত:👇

খরচ(আনুমানিক): ৫৮৫,০০০/-(কুরবানী ও খাবার সহ ফুল হজ্ব প্যাকেজ)

মেয়াদ/সময়: ৪০-৪২দিন

🕋 হজ্ব ভিসা l

✈️চট্টগ্রাম থেকে বাংলাদেশ বিমানের ডিরেক্ট ফ্লাইটে যাওয়া—আসার এয়ার টিকেট:

যাওয়া: চট্টগ্রাম—জেদ্দা, আসা: মদিনা—চট্টগ্রাম।

✈️চাহিদা অনুযায়ী ঢাকা থেকেও ফ্লাইট করে দেওয়া যাবে,

👇হারামাইনের নিকট ইকোনমি মানের হোটেল:(স্থায়ী আবাসন)

🏢মক্কায় ইকোনমি হোটেল: মক্কার হারাম চত্বর থেকে ৯৫০ মিটার দূরত্বে, (১২/১৩ মিনিটের হাঁটার দূরত্বে)

🏢মদিনায় ইকোনমি হোটেল: মদিনার হারাম চত্বর থেকে ৪৫০ মিটার দূরত্বে, (৬/৭ মিনিটের হাঁটার দূরত্বে)

🚍অত্যাধুনিক নিজস্ব বাসে সকল ট্রান্সপোর্ট সার্ভিস।

🚍 মক্কা থেকে মিনা, মিনা থেকে আরাফা, আরাফা থেকে মুজদালিফা নিজস্ব ট্রান্সপোর্ট সার্ভিস/ট্রেন, মুজদালিফা থেকে জামারাহ বিশেষ ট্রেন সার্ভিস,

🏢 মিনা ও আরাফায় শীততপ নিয়ন্ত্রিত C ক্যাটাগরির তাবু।

👉মক্কা মদিনার দর্শনীয় স্থানসমূহ জিয়ারাহ/পরিদর্শন

👉 মক্কা জিয়ারাহর স্থানসমূহ:

জাবালে সাওর, জাবালে নূর,(ওহী নাজিলের পাহাড়) জাবালে রহমত, আরাফার ময়দান, মসজিদে নামিরাহ, মিনা, মুজদালিফা, জামারাহ, মাকামে ইসমাইল, জান্নাতুল মোআল্লা, জিন মসজিদ, নবীজির বাড়ী, জাবালে আবু কুবাইস, আবু জেহেলের বাড়ি, তায়েফ জিয়ারাহ,

👉 মদিনা জিয়ারাহর স্থানসমূহ:

মসজিদে কিবলাতাইন, মসজিদে কুবা, খন্দকের কূপ, খন্দকের ময়দান, সাবায়া মাসাজিদ, উহুদ পাহাড়, মাকবারায়ে শুহাদায়ে উহুদ, খেজুর বাগান, জান্নাতুল বাকী, মসজিদে গামামাহ, মসজিদে বেলাল রাযি, মসজিদে আবু বকর রাযি, মসজিদে ওমর বিন খাত্তাব রাযি, মসজিদে আলী রাযি, কুরআন ছাপাখানা,

👉রিয়াজুল জান্নাহতে পারমিটের ব্যবস্থা।

🍱সকালে, দুপুরে, রাতে, ৩ বেলা দেশীয় রুচিসম্মত খাবার।

👉অভিজ্ঞ আলেমের তত্ত্বাবধানে সহি শুদ্ধ ভাবে হজ্ব করানো সহ সকল কিছুই প্যাকেজের অন্তর্ভুক্ত।

✅প্রত্যেক হজ্ব যাত্রীর জন্য গিফট হিসাবে থাকবে বড় ট্রলি ব্যাগ, মিনার ব্যাগ, ছাতা, এহরামের কাপড়, কোমরের বেল্ট, মাসায়েলে ওমরাহ ও হজ্ব বই, পিঠের ব্যাগ, ডকুমেন্ট ব্যাগ, পাথরের ব্যাগ, মহিলাদের আকর্ষণীয় হিজাব, নিকাব ক্যাপ, তাওয়াফ তাসবিহ ও কাফেলার আইডি কার্ড।

✅২০২৮ সালের হজ্ব নিবন্ধনের জন্য যা কিছু লাগবেঃ

১) পাসপোর্ট/এনআইডি কপি।

২) প্রাক নিবন্ধন ফি—৩০,০০০/—

৩) ফাইনাল নিবন্ধন ফি—৩,৫০,০০০/—

৪) একটি মোবাইল নম্বর ও ব্যাংক একাউন্ট নম্বর l

🕋স্ট্যান্ডার্ড হজ্ব প্যাকেজের বিস্তারিত:👇

খরচ(আনুমানিক): ৬৭৫,০০০/-(কুরবানী ও খাবার সহ ফুল হজ্ব প্যাকেজ)

মেয়াদ/সময় ৪০-৪২দিন

🕋 হজ্ব ভিসা l

✈️চট্টগ্রাম থেকে বাংলাদেশ বিমানের ডিরেক্ট ফ্লাইটে যাওয়া—আসার এয়ার টিকেট:

যাওয়া: চট্টগ্রাম—জেদ্দা, আসা: মদিনা—চট্টগ্রাম।

✈️চাহিদা অনুযায়ী ঢাকা থেকেও ফ্লাইট করে দেওয়া যাবে,

👇হারামাইনের নিকট স্ট্যান্ডার্ড মানের হোটেল: (স্থায়ী আবাসন)

🏢মক্কায় স্ট্যান্ডার্ড হোটেল: মক্কার হারাম চত্বর থেকে ৫০০-৬০০মিটার দূরত্বে, (৭/৮ মিনিটের হাঁটার দূরত্বে)

🏢মদিনায় স্ট্যান্ডার্ড হোটেল: মদিনার হারাম চত্বর থেকে ১০০ মিটার দূরত্বে,(২ মিনিটের হাঁটার দূরত্বে)

🚍অত্যাধুনিক নিজস্ব বাসে সকল ট্রান্সপোর্ট সার্ভিস।

🚍মক্কা থেকে মিনা, মিনা থেকে আরাফা, আরাফা থেকে মুজদালিফা নিজস্ব ট্রান্সপোর্ট সার্ভিস/ট্রেন, মুজদালিফা থেকে জামারাহ বিশেষ ট্রেন সার্ভিস,

🏢 মিনা ও আরাফায় শীততপ নিয়ন্ত্রিত C ক্যাটাগরির তাবু।

👉 মক্কা জিয়ারাহর স্থানসমূহ:

জাবালে সাওর, জাবালে নূর,(ওহী নাজিলের পাহাড়) জাবালে রহমত, আরাফার ময়দান, মসজিদে নামিরাহ, মিনা, মুজদালিফা, জামারাহ, মাকামে ইসমাইল, জান্নাতুল মোআল্লা, জিন মসজিদ, নবীজির বাড়ী, জাবালে আবু কুবাইস, আবু জেহেলের বাড়ি, তায়েফ জিয়ারাহ,

👉 মদিনা জিয়ারাহর স্থানসমূহ:

মসজিদে কিবলাতাইন, মসজিদে কুবা, খন্দকের কূপ, খন্দকের ময়দান, সাবায়া মাসাজিদ, উহুদ পাহাড়, মাকবারায়ে শুহাদায়ে উহুদ, খেজুর বাগান, জান্নাতুল বাকী, মসজিদে গামামাহ, মসজিদে বেলাল রাযি, মসজিদে আবু বকর রাযি, মসজিদে ওমর বিন খাত্তাব রাযি, মসজিদে আলী রাযি, কুরআন ছাপাখানা, রিয়াজুল জান্নাহতে পারমিটের ব্যবস্থা।

🍱সকালে, দুপুরে, রাতে, ৩ বেলা দেশীয় রুচিসম্মত বুফে খাবার,

👉 সার্বক্ষণিক ফল ফ্রুট ও চা কফির ব্যবস্থা,

👉অভিজ্ঞ আলেমের তত্ত্বাবধানে সহিশুদ্ধ ভাবে হজ্ব করানো সহ সকল কিছুই প্যাকেজের অন্তর্ভুক্ত।

✅প্রত্যেক হজ্ব যাত্রীর জন্য গিফট হিসাবে থাকবে বড় ট্রলি ব্যাগ, মিনার ব্যাগ, ছাতা, এহরামের কাপড়, কোমরের বেল্ট, মাসায়েলে ওমরাহ ও হজ্ব বই, পিঠের ব্যাগ, ডকুমেন্ট ব্যাগ, পাথরের ব্যাগ, মহিলাদের আকর্ষণীয় হিজাব, নিকাব ক্যাপ, তাওয়াফ তাসবিহ ও কাফেলার আইডি কার্ড।

✅২০২৮ সালের হজ্ব নিবন্ধনের জন্য যা কিছু লাগবেঃ

১) পাসপোর্ট/এনআইডি কপি।

২) প্রাক নিবন্ধন ফি—৩০,০০০/—

৩) ফাইনাল নিবন্ধন ফি—৩,৫০,০০০/—

৪) একটি মোবাইল নম্বর ও ব্যাংক একাউন্ট নম্বর l

🇨🇦 কানাডা, 🇺🇸 আমেরিকা, 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿 ইংল্যান্ড সহ বিশ্বের সকল দেশ থেকে বাংলাদেশীগণ আমাদের মাধ্যমে হজ্ব সম্পন্ন করে সরাসরি সৌদি থেকে নিজ নিজ দেশে ফেরত যেতে পারবেন ইনশাআল্লাহ,

👉ইনশাআল্লাহ কেউ চাইলে হজ্বে ২০/২৫দিনের শর্ট প্যাকেজও নিতে পারবেন,

🕋আল্লাহপাক সবাইকে হজ্জে মাবরুর নসীব করুন আমীন!

👉আমাদের প্রত্যেকটি হজ্ব প্যাকেজ কুরবানী ও খাবার সহ ফুল স্থায়ী আবাসনের প্যাকেজ, আমরা কোনও শিফটিং প্যাকেজ করি না, আমাদের মক্কা ও মদিনার সবগুলো হোটেল ⭐ স্টার মানের l

✅আমরা গতানুগতিক ব্যবসায়িক চিন্তাধারার বাহিরে মুত্তাকী ও ফকীহ আলেমের সোহবতে মিল্লাতে ইব্রাহিমের চেতনায় বিশুদ্ধ হজ্বের নিশ্চয়তা দিচ্ছি,

আলহামদুলিল্লাহ, আমরা শুধুমাত্র যাদের ইনকাম হালাল তাদেরকে আমাদের হজ্ব সফরে নিচ্ছি, শুধু মহিলাদেরকে মাহরাম ছাড়া হজ্বে নিচ্ছি না,

✅শরিয়াহ কনসালটেন্ট হিসেবে থাকবেন শাইখ মুফতি হারুন ইজহার হাফি:,

মহিলা হাজীদের জন্যও থাকবে মহিলা মুয়াল্লিমা,

🕋আমাদের কাফেলার কিছু বৈশিষ্ট সমূহু 👇

👉 মিল্লাতে ইব্রাহীমের চেতনায়, মুত্তাকী ও ফকীহ আলেমের সোহবতে বিশুদ্ধ হজ্ব ও ওমরাহর নিশ্চয়তা,

👉 আমাদের হজ্ব কাফেলায় ও রমজানে শরীয়াহ কনসালটেন্ট হিসাবে থাকবেন আল কুরআনের দারসের প্রতিষ্ঠাতা শাইখ মুফতী হারুন ইজহার হাফি: সহ বিশুদ্ধ আকিদার অধিকারী মুত্তাকী আলেমগণ,

👉 আমাদের উদ্দেশ্য আপনাকে শরীয়াহভিত্তিক, সুন্নাহসম্মত ও তাকওয়া ভিত্তিক বিশুদ্ধ হজ্ব ও ওমরাহ সফর উপহার দেওয়া,

👉 আমাদের প্রতিটি কাজ, প্রতিটি পদক্ষেপ, প্রতিটি পরিকল্পনা সবই আল্লাহ রাব্বুল আলামীনের সন্তুষ্টি অর্জনের জন্য,

👉 শরীয়াহসম্মত ভাবে প্রতিটি কার্যক্রম পরিচালনা করা এবং শত লস হলেও ইসলামি শরীয়াহর বাহিরে কোনও কাজকে গ্রহণ না করা,

👉 শুধু মহিলাদেরকে মাহরাম ছাড়া হজ্ব ও ওমরাহতে না নেওয়া, (অধিকাংশ এজেন্সীরা শরীয়তের বিধানকে তোয়াক্কা না করে সামান্য কিছু দুনিয়াবি লাভের আশায় মাহরাম ছাড়া মহিলাদেরকে নিয়ে যায়,)

👉 বিদআত বা অহেতুক কাজ না করা এবং করতে না দেওয়া,

👉 আমরা হাজীদেরকে বুঝাতে চেষ্টা করি হজ্ব ও ওমরাহ সফর দুনিয়াবি কোনও সফর/ভ্রমন নয়, বরং জান্নাতের পথে এক আমলি সফর। এটি আল্লাহর ঘরের দিকে ইখলাস, ইবাদাত, জিকির ও তাওবা কেন্দ্রীক খুশু-খুশুতে চলা এক সফর,

👉 আলেমগণের সরাসরি তত্ত্বাবধানে হজ্ব ও ওমরাহর ফরজ, ওয়াজিব, সুন্নাত গুলো সহীহ ভাবে পালন করা,

👉স্বল্প খরচে, নামমাত্র সার্ভিস চার্জে মানসম্মত হজ্ব ও ওমরাহ প্যাকেজ উপহার দেওয়া,

👉 যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে প্রতি গ্রুপে মক্কা ও মদিনায় আমরা শেয়ারিং ট্রান্সপোর্ট না নিয়ে রেট বেশি দিয়ে ৫০জনের প্রাইভেট অত্যাধুনিক ফুল বাস নিয়ে থাকি, (অনেক এজেন্সি ২০-২৫জনের জন্যও শেয়ারিং ট্রান্সপোর্ট নিয়ে থাকে,)

👉 ওমরাহ ও হজ্বের প্রয়োজনীয় যাবতীয় সকল সরঞ্জাম কাফেলার পক্ষ থেকে উপহার হিসাবে দেওয়া হয়, যার ফলে হাজীদের বাহির থেকে আর কোনও কিছু কিনার প্রয়োজন হয় না,

👉 বাংলাদেশ, কানাডা, জার্মান, ইংল্যান্ড, দুবাই সহ বিভিন্ন দেশ থেকে হাজীগণ আমাদের কাফেলায় যুক্ত হয়েছেন এবং আমাদের সার্ভিস নিয়ে খুবই সন্তোষ প্রকাশ করেছেন,

👉”কে আর এস ট্রাভেলস ইন্টারন্যাশনাল ওমরাহ ও হজ্ব কাফেলা” আল্লাহর ঘরের যাত্রীদের জন্য একটি বিশ্বস্থ, সেবামূলক, আমলি কাফেলা, আমরা চেষ্টা করি যাত্রীদেরকে কথা ও কাজে মিল রেখে সার্ভিস দিতে, অন্য এজেন্সীর মত মিথ্যা আশ্বাস/পোস্ট দিয়ে হারাম উপার্জন করা থেকে আল্লাহপাক আমাদেরকে পবিত্র রাখুন, আমিন l

💚 আমরা কিভাবে ১০০% সার্ভিস দিয়ে থাকি👇

1️⃣ অফিসিয়াল লিখিত চুক্তি,

2️⃣ আগেই হোটেল লোকেশন ও সকল সার্ভিস সম্পর্কে বিস্তারিত জানানো,

3️⃣ অভিজ্ঞ, দীনদার ও আমানতদার মুআল্লিম টিম,

4️⃣ ২৪ ঘণ্টা হজ্ব/ওমরাহ সাপোর্ট,

5️⃣ প্রতিটি হাজীর সন্তুষ্টিকে আল্লাহর সন্তুষ্টি হিসেবে দেখা,

6️⃣ কোনো হিডেন চার্জ বা বাড়তি খরচ রাখি না,

7️⃣ পূর্বের ওমরাহ ও হজ্বযাত্রীদের রিভিউ ও বাস্তব অভিজ্ঞতা যাচাই করতে পারা,

8️⃣ প্রতিটি কাজ আমানত ও দায়বদ্ধতার সঙ্গে করা,

কে আর এস হজ্ব কাফেলাকে কেন অগ্রাধিকার দিবেন?

কে আর এস হজ্ব কাফেলা

নির্ধারিত টাকায় হজ্বযাত্রীদের নিম্নবণির্ত খেদমত আঞ্জাম দেয়া হয় :

  • বিমান ভাড়া এবং হজ্বের ভিসা প্রসেসিং সংক্রান্ত যাবতীয় কাজ ।
  • মুয়াল্লিম ফি ও সরকারি বিভিন্ন সার্ভিস চার্জ প্রদান (বাংলাদেশ ও সৌদি আরব)
  • মক্কা ও মদিনা শরীফে হোটেল ভাড়া ।
  • খাওয়া-দাওয়া ও আপ্যায়ন ।
  • মিনা আরাফাতে সমতল ভূমিতে তাঁবু ভাড়া ও খাওয়া দাওয়া ।
  • হজ্ব গাইড সরবরাহ ।
  • প্রত্যেক হজ্বযাত্রীর জন্য ১টি ভাতের প্লেট, ১টি পানির গ্লাস, ১টি জুতা/সেন্ডেল রাখার থলে, ১টি পাথর রাখার থলে এবং ১টি বড় ট্রলি ব্যাগ সরবরাহ ।
  • সার্বক্ষণিক প্রয়োজনীয় কাগজপত্র রাখার জন্য কাধেঁ বহনযোগ্য ১টি কাপড়ের থলে সরবরাহ ।
  • মহিলাদের জন্য ১টি মাথার স্কার্ফ সরবরাহ ।

কে আর এস হজ্ব কাফেলা

বুকিং এর জন্য করণীয়

নির্ধারিত মূল্যে অফিস থেকে আবেদন সংগ্রহ ও যথাযথভাবে পূরণ করে নিম্মোক্ত কাগজপত্র সংযুক্ত করে জমা দিতে হবে :
  • প্রাপ্ত বয়স্ক হজ্বযাত্রীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি মোবাইল নম্বার সহ ।
  • অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদের ফটোকপি ।
  • প্রবাসী বাংলাদেশীদের জাতীয় পরিচয়পত্র না থাকলে জন্ম নিবন্ধন সনদের ফটোকপি , পাসপোর্টের ফটোকপি, আকামা বা চাকরীরত প্রতিষ্ঠানের পরিচয় পত্রের ফটোকপি ।
  • ৪ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি । ছবির পিছনে অবশ্যই নাম লিখে দিতে হবে ।
  • নির্ধারিত বুকিং মানি ।

কে আর এস হজ্ব কাফেলা

হজ্ব সফরে যা সাথে নেয়া প্রয়োজন

১। কুরবানী ও ব্যক্তিগত খরচের জন্য সরকারী নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় সৌদী রিয়াল/মার্কিন ডলার ।

২। ২ সেট এহরামের কাপড় ( আড়াই হাত বহরের ৫/৬ হাত লম্বা ৪ পিচ মোটা লং ক্লথ বা পছন্দমত সাদা কাপড় )  ।

৩। ১ জোড়া দু’ফিতার সেন্ডেল  (এহরাম অবস্থায় পরিধানের জন্য) ।

৪। ১ জোড়া চামড়ার সেন্ডেল/জুতা ও মোজা ( স্বাভাবিক অবস্থায় চলা-ফেরায় পরিধানের জন্য) ।

৫। মহিলাদের জন্য এহরাম ও স্বাভাবিক উভয় অবস্থায় পরিধানের জন্য যে কোন ধরনের সেন্ডেল বা জুতা ।

৬। কমপক্ষে ৪ সেট ব্যবহারের স্বাভাবিক পোশাক । শার্ট-পেন্ট, পায়জামা-পাঞ্জাবী , লু্ঙ্গি, গেঞ্জি, আন্ডার-ওয়্যার, টুপি, মহিলাদের জন্য সেলোয়ার কামিজ, থ্রী-পিস, ওড়না, ম্যাক্সী, শাড়ী, বোরকা, নিকাব ইত্যাদি ।

৭। ১ সেট গরম কাপড় শাল/সুইটার ও মাফলার যদি প্রয়োজন হয় ।

৮। ২ টি গামচা/তোয়ালে ।

৯। ১ টি বেডশীট ও ১ টি চাদর ।

১০। যারা নিয়মিত ঔষধ সেবন করেন তারা চিকিৎসকের ব্যবস্থাপত্রসহ অনুর্ধ্ব ৪৫ দিনের ঔষধ সাথে নিবেন ।

১১। মোবাইল ফোন ।

১২। যারা চশমা ব্যবহার করেন, প্রয়োজন মনে করলে তারা অতিরিক্ত আরো ১টি চশমা এবং সাথে ২টি চশমার ফিতা নিতে পারেন ।

১৩। অবসর সময়ে পড়ার জন্য প্রয়োজনীয় ইসলামী বই পুস্তক সাথে রাখা । প্রয়োজন মনে করলে ছোট সাইজের একটি কুরআন শরীফ নিতে পারেন।

কে আর এস হজ্ব কাফেলা

বিশেষ জ্ঞাতব্য

১। মহিলার পুরুষ সহ-যাত্রীকে অবশ্যই শরীয়ত সম্মত মাহরাম হতে হবে ।

২। হজ্বের আবদেনকারীকে হজ্ব সম্পাদনে অবশ্যই শারীরিকভাবে সক্ষম হতে হবে ।

৩। অক্ষম ও কঠিন রোগে আক্রান্ত ব্যক্তিদের আবেদন গ্রহণযোগ্য হবে না ।