আমাদের পরিচিতি

স্বাগতম

কে আর এস ট্রাভেলস ইন্টারন্যাশনাল

কে আর এস ট্রাভেলস ইন্টারন্যাশনাল চট্টগ্রামে একটি নির্ভরযোগ্য বিশ্বস্ত হজ্ব এবং ওমরাহ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান । সাশ্রয়ী প্যাকেজ ও আন্তরিক আতিথেয়তা আমাদের প্রধান লক্ষ্য । দীর্ঘ সময় ধরে্ কে আর এস ট্রাভেলস ইন্টারন্যাশনাল  সুনামের সহিত পবিত্র হজ্ব এবং ওমরা্হ্ পালনে আগ্রহীদের সেবা প্রদান করে আসছেন । আমাদের লক্ষ্য হচ্ছে সার্বিক বিষয়ে প্রশিক্ষণ ও সঠিক দিক নির্দেশনা এবং নিবীড় তত্ত্বাবধানের মাধ্যমে সহীহ্ হজ্ব ও ওমরাহ্ নিশ্চিত করা । এর মাধ্যমে আমরা মহান রাব্বুল আলামীনের রহমত ও সন্তুষ্টি অর্জন করাই মূল লক্ষ্য । এছাড়াও, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান টিকেট, পাসপোর্ট ও সকল প্রকার ভিসা প্রসেসিং এর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কে আর এস ট্রাভেলস ইন্টারন্যাশনাল ।

পরিচালনা পরিষদ

কে আর এস, চট্টগ্রাম এর সম্মানিত পরিচালকবৃন্দ

চেয়ারম্যান : মাওলানা মুহাম্মদ সাইফুল্লাহ
বি.এ., এম.এ., দাওরায়ে হাদিস

“হজ ও ওমরাহ আমাদের কাছে শুধু একটি সফর নয়; এটি আল্লাহর ঘরের দিকে ইখলাস, ইবাদত, তাওবা ও তাকওয়ার এক পবিত্র যাত্রা। একজন মানুষের জীবনে এই সফর হয়তো একবারই আসে, তাই আমরা মনে করি—এই মহামূল্যবান সফরের প্রতিটি মুহূর্ত যেন ইবাদত, আত্মশুদ্ধি ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে অতিবাহিত হয়।

আমাদের প্রধান লক্ষ্য হলো, প্রতিটি হাজী ও ওমরাহ যাত্রীকে আলেম ও অভিজ্ঞ মুয়াল্লিমদের সরাসরি তত্ত্বাবধানে হজ ও ওমরাহর ফরজ, ওয়াজিব ও সুন্নাহসমূহ সঠিকভাবে পালনে সহযোগিতা করা। সফরের শুরু থেকে শেষ পর্যন্ত প্রয়োজনীয় ধর্মীয় দিকনির্দেশনা, আমল-আখলাক সম্পর্কে সচেতনতা এবং মক্কা-মদিনার পবিত্র স্থানসমূহের তাৎপর্য ও ইতিহাস সম্পর্কে জ্ঞান প্রদানের মাধ্যমে আমরা একটি অর্থবহ ও ইবাদতকেন্দ্রিক সফর নিশ্চিত করতে চাই।

আমরা বিশ্বাস করি, একজন হাজীর সফরের সফলতা শুধু ভালো থাকা, ভালো খাবার, মানসম্মত হোটেল কিংবা উন্নত পরিবহন সুবিধা পাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং সহীহভাবে হজ ও ওমরাহর আমল সম্পন্ন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই এই সফরের প্রকৃত সফলতা। এজন্য ধর্মীয় দিকনির্দেশনার পাশাপাশি হাজীদের আবাসন, যাতায়াত, খাবার, লাগেজ, প্রয়োজনীয় সরঞ্জাম এবং দৈনন্দিন সহযোগিতার বিষয়গুলোতেও আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি।

প্রধান পৃষ্ঠপোষক

পীরে কামেল, আমীরে হেফাজত, শাইখুল ইসলাম হযরতুল আল্লাম শাহ আহমদ শফি (রহ.)

উপদেষ্টা মণ্ডলী

  • পীরে কামেল হযরত আল্লামা আব্দুল মালেক সাহেব
    মুফতি ও মুহাদ্দিস, জামেয়া মাদানিয়া শুলকবহর মাদ্রাসা, চট্টগ্রাম
  • ড. কাজী মুহাম্মদ সরোওয়ার্দি
    প্রফেসর, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (BUET), ঢাকা
  • ড. অহিদুল আলম
    সাবেক প্রফেসর, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (BUET), ঢাকা
  • ডা. তৌহিদুল ইসলাম
    সাবেক প্রফেসর, সিরাজগঞ্জ মেডিকেল কলেজ, সিরাজগঞ্জ
  • ড. জাহাঙ্গীর আলম
    প্রফেসর, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (BUET), ঢাকা

মুয়াল্লিমগণ

  • ড. মুহাম্মদ হাসান, PhD
    উম্মুল কুরা ইউনিভার্সিটি, মক্কা
  • মাওলানা আমির হোসাইন
    মদিনা
  • ক্বারী মাওলানা মোহাম্মদ উল্লাহ
    প্রধান ক্বারী, জামেয়া দারুল মায়ারিফ মাদ্রাসা, চট্টগ্রাম
  • মাওলানা মুহাম্মদ তৈয়ব সাহেব
    খতিব, জামেয়া মাদানিয়া শুলকবহর মাদ্রাসা মসজিদ
    মুহাদ্দিস, জামেয়া মাদানিয়া শুলকবহর মাদ্রাসা, চট্টগ্রাম
  • মাওলানা মোখতার সাহেব
    অফিসার, কর্ণফুলী গ্যাস, চট্টগ্রাম
  • মাওলানা ইকবাল হুসাইন
    প্রিন্সিপাল, সরকারহাট মাদ্রাসা, হাটহাজারী, চট্টগ্রাম
  • মাওলানা হাফেজ খলিলুর রহমান
    মক্কা
  • মাওলানা শহিদ হাসান
    মক্কা

ওমরাহ ও হজ কাফেলা

কাবার পথে আপনার বিশ্বস্ত সহযোগী

KRS Travels International একটি সেবামূলক ও আমলভিত্তিক হজ ও ওমরাহ কাফেলা। আমাদের লক্ষ্য হলো হাজী ও ওমরাহ পালনকারীদের জন্য শরীয়াহসম্মত, সুন্নাহভিত্তিক, নিরাপদ ও সুশৃঙ্খল সফরের ব্যবস্থা করা এবং আল্লাহর ঘরের মেহমানদের সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে সেবা প্রদান করা।

আমরা বিশ্বাস করি, হজ ও ওমরাহ কোনো সাধারণ ভ্রমণ নয়; এটি ইবাদত, আত্মশুদ্ধি, তাওবা ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে একটি পবিত্র সফর। তাই সফরের প্রতিটি ধাপে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহযোগিতা প্রদান করাই আমাদের অন্যতম প্রধান লক্ষ্য।

আমাদের উদ্দেশ্য

আমাদের মূল উদ্দেশ্য হলো হাজীদের জন্য এমন একটি হজ ও ওমরাহ সফরের ব্যবস্থা করা, যেখানে ইবাদত, শরীয়াহ, সুন্নাহ, নিরাপত্তা ও সেবার মান—সবকিছুকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়।

আমাদের প্রতিটি কাজ ও পরিকল্পনা আল্লাহ রাব্বুল আলামীনের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে পরিচালিত করার চেষ্টা করি।

আমাদের অঙ্গীকার

  • শরীয়াহসম্মতভাবে প্রতিটি কার্যক্রম পরিচালনা করা
  • হজ ও ওমরাহর ফরজ, ওয়াজিব ও সুন্নাহ যথাযথভাবে পালনে সহযোগিতা করা
  • অভিজ্ঞ আলেম ও মুয়াল্লিমদের তত্ত্বাবধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান
  • হাজীদের সুবিধা ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া
  • স্বচ্ছতা ও প্রতিশ্রুতির সঙ্গে সেবা প্রদান করা
  • সামর্থ্যের মধ্যে মানসম্মত হজ ও ওমরাহ প্যাকেজ প্রদান করা

আমাদের লক্ষ্য

“কাবার পথে আপনার বিশ্বস্ত সহযোগী”

আমরা চাই, KRS Travels International-এর মাধ্যমে প্রত্যেক হাজী যেন নিরাপদ, সুশৃঙ্খল ও স্বস্তিদায়ক পরিবেশে তাঁর হজ ও ওমরাহর ইবাদত সম্পন্ন করতে পারেন।

আমাদের প্রতিটি পরিকল্পনা ও সেবার মূল লক্ষ্য—

শরীয়াহসম্মত • সুন্নাহভিত্তিক • নিরাপদ • সেবামূলক • আমলভিত্তিক হজ ও ওমরাহ সফর।

কে আর এস ট্রাভেলস ইন্টারন্যাশনাল

সেবা সমূহ

পবিত্র হজ্ব 

কে আর এস ট্রাভেলস ইন্টারন্যাশনাল পরিচালিত “ কে আর এস হজ্ব কাফেলা” হজ্ব  সেবা প্রদান করে আসছে দীর্ঘদিন যাবত। কে আর এস হজ্ব কাফেলা বিভিন্ন প্যাকেজের আওতায় হজ্ব  পালনে আগ্রহীদের মানসম্মত বিভিন্ন প্যাকেজের আওতায় যথাযথ সেবা প্রদান করেন।  

ওমরাহ

কে আর এস ট্রাভেলস ইন্টারন্যাশনাল পরিচালিত “ কে আর এস হজ্ব কাফেলা”  নিয়মিত ওমরাহ সেবা প্রদান করেন। ওমরাহ পালনে আগ্রহীদের জন্য বিভিন্ন প্যাকেজ রয়েছে। অথবা কে আর এস নিজেদের পছন্দ অনুযায়ী কাষ্টমাইজ ওমরাহ প্যাকেজও পরিচালনা করে।

এয়ার টিকেটিং

কে আর এস ট্রাভেলস ইন্টারন্যাশনাল বাংলাদেশ সরকার ও IATA অনুমোদিত ট্রাভেল এজেন্ট। কে আর এস হজ্ব কাফেলা  ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল এয়ার টিকেট, গ্রুপ টিকেট সহ সকল এয়ার টিকেট অত্যন্ত সুলভ মূল্যে প্রদান করেন। কে আর এস হজ্ব কাফেলা এয়ার টিকেট ক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান।

ট্রাভেল সেবায়

আমরা একমাত্র নই কিন্তু অনন্য

কে আর এস ট্রাভেলস ইন্টারন্যাশনাল চট্টগ্রামে একটি নির্ভরযোগ্য বিশ্বস্ত হজ্ব এবং ওমরাহ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান । সাশ্রয়ী প্যাকেজ ও আন্তরিক আতিথেয়তা আমাদের প্রধান লক্ষ্য । দীর্ঘ সময় ধরে্ কে আর এস হজ্ব কাফেলা সুনামের সহিত পবিত্র হজ্ব এবং ওমরা্হ্ পালনে আগ্রহীদের সেবা প্রদান করে আসছেন । আমাদের লক্ষ্য হচ্ছে সার্বিক বিষয়ে প্রশিক্ষণ ও সঠিক দিক নির্দেশনা এবং নিবীড় তত্ত্বাবধানের মাধ্যমে সহীহ্ হজ্ব ও ওমরাহ্ নিশ্চিত করা । এর মাধ্যমে আমরা মহান রাব্বুল আলামীনের রহমত ও সন্তুষ্টি অর্জন করাই মূল লক্ষ্য । এছাড়াও, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান টিকেট, পাসপোর্ট ও সকল প্রকার ভিসা প্রসেসিং এর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কে আর এস ট্রাভেলস ইন্টারন্যাশনাল ।